হোম > সারা দেশ > নেত্রকোণা

আটপাড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। গতকাল বুধবার সন্ধ্যায় সুখারি ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের তৌহিদ মিয়ার বাড়ির পেছনে মগড়া নদী থেকে বিবস্ত্র মরদেহটি উদ্ধার করা হয়। 

আটপাড়া থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যায় মগড়া নদীতে উজান থেকে স্রোতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলকণ্ঠপুর গ্রামের তৌহিদ মিয়ার বাড়ির পেছনে মগড়া নদীর ভাঙনে বাঁশঝাড় পড়ে যায়। নদীর তীরে ওই বাঁশঝাড়ে বুধবার সন্ধ্যায় মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় কিশোরকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যা: আসামি অপূর্ব ১ দিনের রিমান্ডে

দুর্গাপুরে অরুণ-হেনা দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

ভোরে মুখোশধারীরা জানতে চাইল দুবাইপ্রবাসীর ঠিকানা, পরক্ষণেই গুলি

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার

‘মা, কেঁদো না, বাবা আকাশের স্টার হয়ে গেছে’—নিহত আলিফের স্ত্রীকে মেয়ে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা ও দুর্গাপুরে মানববন্ধন