হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী যুবকের ৩ মাসের কারাদণ্ড

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 

আটক মো. মিঠু। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় মাদক সেবনের অপরাধে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই যুবকের নাম মো. মিঠু (৩০)। তিনি গৌরীপুর উপজেলার দৌলতাবাদ গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল-ইসলাম চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়নের বীরমাইজহাটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় মো. মিঠুকে আটক করে থানা-পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কেন্দুয়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান জানান, ওই ব্যক্তিকে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।