হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁওপাড়া গ্রামে এই ঘটনা হয়।  

মৃত শিশু রকি (১২) চারিগাঁওপাড়া গ্রামের ব্যাটারিচালিত রিকশাচালক কামাল মিয়ার ছেলে।  

স্থানীয়দের বরাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দিনে রিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে বিদ্যুতের সংযোগ দেন কামাল মিয়া। এর কিছু সময় পর সবার অগোচরে রকি রিকশাটি স্পর্শ করতেই সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। বিষয়টি দেখতে পেয়ে পরিবারের লোকজন রকিকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনায় স্কুলের সরঞ্জামাদি না কিনেই সাড়ে ৫ লাখ টাকা আত্মসাৎ

আটপাড়ায় মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড

ধর্ষণের পর ফাঁসিতে ঝোলানো অবস্থায় মিলল শিশুর মরদেহ

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

আইনি লড়াইয়ে স্বপদে সেই চেয়ারম্যান, ইউএনও প্রত্যাহার

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অভিযানে হামলা, ডিবি পুলিশের ৬ সদস্য আহত

ফাঁকা বাড়িতে চোর: নিয়ে গেছে টাকা-স্বর্ণালংকার-ফ্রিজ, বাদ যায়নি থালা-বাসনও

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

এক ভোটের জন্য রেকর্ড করতে পারলেন না বাবর