হোম > সারা দেশ > নেত্রকোণা

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে আজ সোমবার দুই যুবককে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে দুই যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পৌরসভার শ্মশানঘাট এলাকায় আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন শাফায়েত (২১) ও শফিকুল (১৯)। নদী থেকে তোলা বালু অটোরিকশায় ভর্তি করা অবস্থায় তাঁদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের ভ্রাম্যমাণ আদালত ওই দুই যুবককে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমেশ্বরী নদীতে বালু চুরি টেকাতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হাতেনাতে দুজনকে আটক করে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। বালু চুরি রোধে আরও কঠোর অবস্থানে যাবে উপজেলা প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ: ডেপুটি স্পিকার

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু

নেত্রকোনা: বিএডিসির ভেজাল বীজে খেসারত দিচ্ছেন কৃষক

দায়িত্বশীলেরাই মামলার বাদী-সাক্ষী, আসামি হলেন ট্রাকচালক-হেলপার

নেত্রকোনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

নেত্রকোনায় পাচারকালে ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

বরফভর্তি বোতলের আঘাতে অচেতন স্কুলছাত্র: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দুর্গাপুরের খামারগুলোতে

বরফভর্তি বোতলের আঘাতে অচেতন স্কুলছাত্র: শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

বরফ জমাট পানির বোতল দিয়ে স্কুলছাত্রের মাথায় শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারাল ছাত্র