হোম > সারা দেশ > নেত্রকোণা

৪২ কেজি ধান নিয়ে ৪০ কেজির দাম, দুর্গাপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

ধানের দাম কম দেওয়ায় চার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে কৃষকদের কাছ থেকে ৪২ কেজি ধান নিয়ে ৪০ কেজির দাম দেওয়ার অভিযোগে চার ধান ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২০ মে) দুপুরে পৌরশহরের ধানমহাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কৃষকেরা বাজারে ৪২ কেজি ধান নিয়ে এলেও ব্যবসায়ীরা তাদের ৪০ কেজির মূল্য পরিশোধ করছিলেন। এতে কৃষকেরা ন্যায্য মূল্য ও পরিমাণ থেকে বঞ্চিত হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছিলেন।

এ অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে শ্রীদাম প্রসাদ, ঝুটন সাহা, দেবল দে ও প্রবীর সাহা নামে চার ব্যবসায়ীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, “এর আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সতর্ক করা হয়েছিল। তারপরও অনিয়ম বন্ধ না হওয়ায় অভিযান চালানো হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নেত্রকোনায় ধনু নদে ট্রলারে মিলল ভারতীয় মদ ও পণ্য, গ্রেপ্তার ৩

নেত্রকোনায় খাদ্যগুদামে মিলল অতিরিক্ত সাড়ে ৪৩ টন চাল, গুদাম সিলগালা

দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ: ডেপুটি স্পিকার

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু

নেত্রকোনা: বিএডিসির ভেজাল বীজে খেসারত দিচ্ছেন কৃষক

দায়িত্বশীলেরাই মামলার বাদী-সাক্ষী, আসামি হলেন ট্রাকচালক-হেলপার

নেত্রকোনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

নেত্রকোনায় পাচারকালে ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

বরফভর্তি বোতলের আঘাতে অচেতন স্কুলছাত্র: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দুর্গাপুরের খামারগুলোতে