হোম > সারা দেশ > নেত্রকোনা

নেত্রকোনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬

নেত্রকোনা প্রতিনিধি

জুয়া খেলার অভিযোগে আটক ছয়জন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার কেন্দুয়ার গণ্ডা বাজারে জুয়া খেলার অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। জুয়া আইনে মামলা দিয়ে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন গণ্ডা এলাকার হাফিজুর রহমান ওরফে খোকন (৬০) ও খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫) ও আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)।

হাফিজুর রহমান ওরফে খোকন গণ্ডা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। আলী ওসমান একই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, গণ্ডা বাজারের একটি দোকানে জুয়া খেলা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল আজ ভোরে অভিযান চালায়। তাস দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে ছয়জনকে আটক করা হয়। অভিযানে তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

গণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ বলেন, ‘মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তবে আমার জানামতে, ইউপি সদস্যরা এসব অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা নয়। তারপরও যেহেতু তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন, এখন আইন অনুযায়ী যা হওয়ার, তা-ই হবে।’

কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় জুয়া আইনে মামলা দিয়ে আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ

নেত্রকোনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল নারীর

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, আটক ৩

নেত্রকোনায় প্রায় ২২ লাখ টাকার মাদকসহ যুবক আটক

নেত্রকোনায় পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সাংবাদিক আলিফ হত্যা: সীমান্তের দুই গডফাদারের চক্ষুশূল

এনসিপির নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

‘আমার ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে চাই’

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: আরও একজন গ্রেপ্তার