হোম > সারা দেশ > নাটোর

লালপুরে ৯টি দুস্থ পরিবারকে ছাগল বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি

দুস্থ পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

‘একটি ছাগল একটি পরিবারের স্বপ্নের সম্বল, একটি ছাগল একটি সম্ভাবনা, একটি স্বাবলম্বী জীবনের সূচনা’—এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জেনাস স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আজ মঙ্গলবার (২৬ মে) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ফতেপুর এলাকায় জেনাসের কার্যালয় চত্বরে ৯টি দুস্থ পরিবারের হাতে ছাগল তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন মো. হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন জেনাসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজসেবক মো. হাসানুজ্জামান, কোষাধ্যক্ষ কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক হাফেজ সোয়াইফ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি ছাগল শুধু একটি প্রাণী নয়—এটি একটি পরিবারের জন্য আয়ের উৎস, আত্মবিশ্বাস এবং নতুন জীবনের আশার প্রতীক। সঠিক পরিচর্যার মাধ্যমে এই সহায়তা একসময় একটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারে।

সংগঠনের নেতারা জানান, জেনাস সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। মানবতার সেবায় নিবেদিত এ সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, আত্মকর্মসংস্থান, পুনর্বাসন, জরুরি ত্রাণ, খাদ্যসহায়তা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।

লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের বিদায়, দ্বিতীয় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

সরকারি রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীর কাছে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

নাটোরে হালতি বিলে অভিযান, ৪ নৌকা-বাদাই জাল জব্দ, ৭৫ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেল প্রাথমিকে বৃত্তি

গুরুদাসপুরে ‘অবৈধ’ পেট্রলপাম্পে আগুন, দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই

৮ দফা দাবিতে নবেসুমিতে শ্রমিক নেতাদের সভা

প্রধানমন্ত্রীকে কটাক্ষ নাসীরুদ্দীন পাটওয়ারীর

লালপুরে একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

আগামীর লড়াই হবে অন্যায়ের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে নয়: সারজিস

বিরল রোগে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয়ে সর্বস্বান্ত বাবা, মানবিক সহায়তার আবেদন