হোম > সারা দেশ > নাটোর

নাটোরে বাসচাপায় ভ্যানচালকসহ আরোহী নিহত

নাটোর প্রতিনিধি 

দুর্ঘটনাস্থলে স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

নাটোর-ঢাকা মহাসড়কের হরিশপুর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নাটোর সদরের বড় হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে ভ্যানচালক আবু সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়ার জমশেদের ছেলে সাব্বির (২৩)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সাব্বিরকে নিয়ে ভ্যানচালক আবু সাইদ হরিশপুর ১ নম্বর ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী ‘শিশির পরিবহন’ নামের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুজনেই ছিটকে রাস্তায় পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হলেও চালক পালিয়ে গেছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।