হোম > সারা দেশ > নাটোর

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বড়াইগ্রাম (নাটোর), প্রতিনিধি 

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস সংলগ্ন মহাসড়কের ফারুকের চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহীর নাম আবেদিন (২৫)। তিনি সিরাজগঞ্জ জেলা সদর উপজেলা শিয়াল খোল গ্রামের মোহর আলীর ছেলে। 
 
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, নাটোর থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে ফারুকের চায়ের দোকানের সামনে ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি দেখে আবেদিন মোটরসাইকেলে হার্ড ব্রেক করেন। এই সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ভ্যান চালককে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। 

 

প্রতারণার অভিযোগে বাংলাদেশ বেতারের বরখাস্তকৃত কর্মচারী গ্রেপ্তার

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

বড়াইগ্রামে জমি বিক্রি না করায় বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নাটোরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মামলা

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নাটোরে সড়কে নিহত ১৪: তদন্তে ৭ সদস্যের কমিটি, ফিটনেস ছিল না বাসটির