হোম > সারা দেশ > নাটোর

নলডাঙ্গায় যৌন উত্তেজক ওষুধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে অর্থদণ্ড

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারের আলম স্টোরের মালিক আশরাফুল ইসলামকে অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

নাটোরের নলডাঙ্গায় যৌন উত্তেজক ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে এক মুদিদোকানিকে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ বিকেলে উপজেলার পাটুল বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স আলম স্টোরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে দোকানের মালিক আশরাফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। অবৈধ যৌন উত্তেজক ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দের পর ধ্বংস করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিতকরণ এবং অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিক্রয় বন্ধে অভিযান অব্যাহত থাকবে।