হোম > সারা দেশ > নাটোর

নাটোরে মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি 

রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রফিকুল বিষ্ণুপুর গ্রামের কেরামত আলী ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাতে স্ত্রী শিউলি বেগম ও সন্তানদের সঙ্গে কথা-কাটাকাটি হয় রফিকুলের। এ নিয়ে চেঁচামেচিও শুনতে পান প্রতিবেশীরা। পরে নিজের শয়নকক্ষ রেখে পাশের কক্ষে ঘুমাতে যান রফিকুল। ভোরে তাঁর স্ত্রী নামাজের জন্য উঠে স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে যান। সেখানে বিছানায় গলাকাটা অবস্থায় রফিকুলকে পড়ে থাকতে দেখতে চিৎকার করে ওঠেন তিনি। পরে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিবারে কলহ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নাটোরে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ ৪ জন আহত

নাটোরে সেরেস্তায় ঢুকে আইনজীবীকে পেটাল প্রতিপক্ষ

গুরুদাসপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

রশি টানা নৌকায় নদী পার, তিন জেলার মানুষের দুর্ভোগ

মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানি: মীমাংসার টাকা বিএনপি নেতার পকেটে

নাটোরে জুট মিলের লুণ্ঠিত মাল উদ্ধার, ৬ ডাকাত গ্রেপ্তার

বৃদ্ধ বাবা-মাকে তালাবদ্ধ রেখে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ মেয়ে-জামাতার বিরুদ্ধে

গুরুদাসপুরে সরকারি সড়কের গাছ কেটে দোকানঘর নির্মাণের অভিযোগ

গুরুদাসপুরে কৃষিজমিতে পুকুর খনন থামছেই না, পাঁচ বছরে কমেছে ১২০ হেক্টর ফসলি জমি

ইউনিয়ন পরিষদে প্রশাসকের অনিয়মিত উপস্থিতি, বাড়ছে জনভোগান্তি