হোম > সারা দেশ > নাটোর

নাটোরে হালতি বিলে অভিযান, ৪ নৌকা-বাদাই জাল জব্দ, ৭৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি 

পোনা মাছ নিধন বন্ধে নাটোরের নলডাঙ্গার হালতি বিল এলাকায় অভিযান ভ্রাম্যমাণ আদালতের। ছবি: আজকের পত্রিকা

নাটোরের নলডাঙ্গার হালতি বিলে অভিযান চালিয়ে চারটি নৌকা ও ৯০০ ফুট দৈর্ঘ্যের দুটি বাদাই জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জেলেদের কাছ থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হালতি বিলের পাটুলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান এবং উপজেলা সহকারী ভূমি কমিশনার শামীম হোসেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ হোসেন উপস্থিত ছিলেন। নলডাঙ্গা থানা-পুলিশ অভিযানে সহযোগিতা করে।

জানা গেছে, দেশীয় প্রজাতির পোনা মাছ রক্ষায় হালতি বিলে গতকাল রাতে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। হালতি বিলের পাটুল ও খোলাবাড়িয়া এলাকায় অবৈধ বাদাই জাল দিয়ে পোনা মাছ শিকার করছিল অসাধু জেলেরা। অভিযানে ৩ লাখ টাকা মূল্যের ৯০০ ফুটের দুটি বাদাই জাল, চারটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৫ অনুযায়ী দুটি মামলায় জেলেদের কাছ থেকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। পরে রাত ১২টার দিকে অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইউএনও মো. আল এমরান খান বলেন, এপ্রিল হতে আগস্ট পর্যন্ত দেশীয় মাছের প্রজনন মৌসুম হওয়ায় এ সময় সব ধরনের পোনা মাছ শিকার নিষিদ্ধ। হালতি বিলের পাটুল এলাকায় অবৈধ কারেন্ট জাল, বাদাই জাল দিয়ে পোনা মাছ নিধন রোধে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ ৩ লাখ টাকা মূল্যের ৯০০ ফুট দৈর্ঘ্যের দুটি বাদাই জাল, চারটি নৌকা জব্দ করা হয় এবং ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং পোনা মাছ নিধন রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান জনস্বার্থে নিয়মিত অব্যাহত থাকবে।

বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেল প্রাথমিকে বৃত্তি

গুরুদাসপুরে ‘অবৈধ’ পেট্রলপাম্পে আগুন, দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই

৮ দফা দাবিতে নবেসুমিতে শ্রমিক নেতাদের সভা

প্রধানমন্ত্রীকে কটাক্ষ নাসীরুদ্দীন পাটওয়ারীর

লালপুরে একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

আগামীর লড়াই হবে অন্যায়ের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে নয়: সারজিস

বিরল রোগে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয়ে সর্বস্বান্ত বাবা, মানবিক সহায়তার আবেদন

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

জুয়া খেলে ফতুর, ছিনতাইয়ের নাটক বিকাশকর্মীর

প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে