হোম > সারা দেশ > নাটোর

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই কদমতলা এলাকার মৃত দেছের উদ্দিনের ছেলে সাজদার রহমান (৫১), মৃত শাহাজান আলীর ছেলে মিলন ইসলাম (২৯), মৃত রহমান মণ্ডলের ছেলে আবেদ আলী (৪৫) ও জহুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৪)।

লালপুর থানা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকনাই গ্রামের শাকিল আলী (২৭) তাঁর অটোভ্যানটি বাড়ির বারান্দায় শিকল দিয়ে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। পরদিন ১৪ অক্টোবর ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান, তাঁর শোবার ঘরের দরজা বাইরে থেকে ছিটকানি দিয়ে আটকানো। পরে জানালা দিয়ে বের হয়ে বারান্দায় গিয়ে দেখেন, ভ্যানের শিকল ও তালা কাটা অবস্থায় পড়ে রয়েছে এবং অটোভ্যানটি নেই। পরে ভ্যান চুরির ঘটনায় শাকিল আলী বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

লালপুর থানার উপপরিদর্শক (এসআই) এ. জে. মিন্টু ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত শুরু করেন। মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া অটোভ্যান বিক্রির নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

নাটোরে সড়কে নিহত ১৪: তদন্তে ৭ সদস্যের কমিটি, ফিটনেস ছিল না বাসটির

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলল কয়েকজনের

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে ১১, আহত অন্তত ৩০

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১০

সড়কে দুই চালককে হাত-পা বেঁধে রসুনভর্তি ভ্যান নিয়ে গেল ডাকাতেরা

নাটোরে পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে নিখোঁজের পরদিন ঘাসখেতে মিলল বস্তাবন্দী লাশ

চিকিৎসক সময়মতো হাসপাতালে না এলে কঠোর ব্যবস্থা: দুলু

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার