হোম > সারা দেশ > নাটোর

নাটোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের রসুনহাট এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের গুরুদাসপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র কের বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুনহাট এলাকায় গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নাটোরের গুরুদাসপুরে রসুনহাট এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত পুলিশ সদস্য আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

সংঘর্ষ থামাতে গিয়ে আহত পুলিশ সদস্যের নাম আজিজ। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষে জড়িয়ে আহত ব্যক্তিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার, সংঘর্ষের ওই ঘটনায় আজ শুক্রবার (২০ মার্চ) দুপুর পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। পুলিশ কাউকে আটকও করেনি। ওই এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে রাতে রসুনহাটে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁরা হাতাহাতি শুরু করেন, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালান।

ওসি শফিকুজ্জামান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় এএসআই আজিজ আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’

পদ্মা নদীর বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি

সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে হত্যার অভিযোগ

মোটরসাইকেলের লাইট ভাঙা নিয়ে বিরোধ: নাটোরে প্রতিবেশীর হামলায় বাবা নিহত, ছেলেসহ আহত ২

পিচ্ছিল সড়কে প্রাণ গেল মোটরসাইকেলচালকের

আশ্রয়ের খোঁজে এসে নবজাতক চুরি করে লাপাত্তা তরুণী

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১০

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে আ.লীগ-যুবলীগের ৩ নেতা কারাগারে

গুরুদাসপুরে চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

রাজধানী থেকে গ্রেপ্তার নাটোরের যুবলীগ নেতা কারাগারে