হোম > সারা দেশ > নাটোর

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

নাটোর প্রতিনিধি 

প্রতীকী ছবি

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার আমতলী ব্রিজ এলাকায় ট্রাকচাপায় আহত মোটরসাইকেলের আরেক আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল ইসলাম (৩০)। তিনি নাটোর সদর উপজেলার আলাইপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

এর আগে আজ সকাল ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় দুর্ঘটনাস্থলেই নিহত হন লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন আলী (৩২) এবং নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ইসলামবাড়ি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে হিরা (২৭)।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, সকালে তিনজন একটি মোটরসাইকেলে করে নাটোর থেকে সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে বগুড়া থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি ট্রাক আমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি জীবন ও হিরাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। গুরুতর আহত হন সাইফুল ইসলাম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সাইফুলকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

ওসি মাহাবুবুর রহমান আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ট্রাকটি শনাক্ত ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চামড়ায় এবারও ‘ধরাশায়ী’ মৌসুমি ব্যবসায়ীরা

লালপুরে ৯টি দুস্থ পরিবারকে ছাগল বিতরণ

রেলসেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গুরুদাসপুরে পুকুর খনন বন্ধে রাতের আঁধারে ইউএনওর অভিযান

নাটোরে অস্ত্র-গুলিসহ যুবদলের সাবেক নেতা সোনামণি গ্রেপ্তার

মরুর দুম্বা গুরুদাসপুরে

‘যেকোনো মূল্যে মাদকের মূলোৎপাটন করতে হবে’

কালবৈশাখীতে ঘর বিধ্বস্ত, ভিজে নষ্ট এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোনের বইপত্র