হোম > সারা দেশ > নাটোর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। অপরজন রামকৃষ্ণপুর গ্রামের মৃত তছলিম উদ্দীনের ছেলে মো. হাফিজুর রহমান (৩৫)। হাফিজুর যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম (৫২)। তিনি উত্তর লালপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. ইমন আহমেদ ওরফে আগুন (২২) গ্রেপ্তার হয়েছেন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লালপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতারণার অভিযোগে বাংলাদেশ বেতারের বরখাস্ত কর্মচারী গ্রেপ্তার

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

বড়াইগ্রামে জমি বিক্রি না করায় বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নাটোরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মামলা

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন

নাটোরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নাটোরে সড়কে নিহত ১৪: তদন্তে ৭ সদস্যের কমিটি, ফিটনেস ছিল না বাসটির