হোম > সারা দেশ > নাটোর

চিকিৎসক সময়মতো হাসপাতালে না এলে কঠোর ব্যবস্থা: দুলু

নাটোর প্রতিনিধি

হাসপাতাল পরিদর্শন শেষে কথা বলছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: আজকের পত্রিকা

সময়মতো হাসপাতালে উপস্থিত না হয়ে রোগীদের সেবা থেকে বঞ্চিত করলে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ, প্রয়োজনে বরখাস্তের মতো কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আজ রোববার সকালে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনকালে এসব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

হাসপাতাল পরিদর্শন শেষে হুইপ দুলু ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে সকাল ৮টার মধ্যে সবার আসার কথা থাকলেও সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করে দেখা গেছে অনেক ডাক্তার ও স্টাফ কর্মস্থলে অনুপস্থিত। যাদের পাওয়া যায়নি, তাদের শোকজ করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোগী ও শয্যা সংকটের চিত্র তুলে ধরে হুইপ বলেন, ‘এটি ১০০ শয্যার অনুমোদিত হাসপাতাল হলেও বাস্তবে প্রায় ২৫০ শয্যার চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে রোগী ভর্তি আছে প্রায় ৯০০ জন। ১০০ জনের জনবল ও বরাদ্দকৃত ওষুধ-খাবার দিয়ে ৯০০ জন রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কষ্টকর। ১০০ জনের খাবার ৯০০ জনের মধ্যে বণ্টন করায় অনেকেই খাবার পাচ্ছেন না। আমি স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এ সমস্যার সমাধান করা হয়।’

পরিদর্শনকালে রুহুল কুদ্দুস তালুকদার দুলু হাসপাতালের অপরিষ্কার বাথরুম ও সার্বিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং তা সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কঠোর নির্দেশ দেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে নাটোরের সিভিল সার্জন মশিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার মাহাবুবুর রহমানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাদ পড়া সেই সুমাইয়াসহ সংবর্ধনা পেল ১৫ শিক্ষার্থী

অন্য এলাকায় সার বিক্রি করছিলেন ডিলার, ধরিয়ে দিলেন স্থানীয়রা

নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে স্মরণসভায় হুইপ

আ.লীগ অনুসারীর হাতে সারের ডিলারশিপ, বাতিলের দাবি স্থানীয় বিএনপির

খেলার মাঠ ভাড়া, উন্মুক্ত করার আকুতি শিশুদের

মাঠ আছে, খেলার সুযোগ নেই—উন্মুক্ত করার দাবি কিশোর-তরুণদের

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ