হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ট্রাকচাপায় শিশু নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি

স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইয়ামিন (১১) নামের এক শিশুশিক্ষার্থী মারা গেছে। শনিবার (৪ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী ইয়ামিন গৌরীপুর মধ্যপাড়া এলাকার শুকুর আলীর ছেলে ও গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হবে।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রখর রোদে দুপুরে স্কুলের টিফিনের সময় ইয়ামিনসহ কয়েক শিক্ষার্থী গৌরীপুর মোড়ে আইসক্রিম কেনার জন্য দোকানে যাচ্ছিল। বিদ্যালয়ের সামনের ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় লালপুর অভিমুখী একটি বেপরোয়া গতির ট্রাক ইয়ামিনকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রুমাইয়া হক রাকা জানান, হাসপাতালে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নাটোরে বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীকে মারধর

ঘোড়া, মহিষ ও গরুর গাড়িতে কনেবাড়িতে এল বরযাত্রা

হামের উপসর্গ নিয়ে নাটোরের সাড়ে তিন মাসের শিশুর মৃত্যু

নাটোরে গুদামে মিলল ১১ হাজার লিটার জ্বালানি তেল, লাখ টাকা জরিমানা

বড়াইগ্রামে বাসের চাপায় মোটরসাইকেলচালক নিহত

পাহারাদারদের বেঁধে রেখে পাওয়ার গ্রিডের ২ কোটি টাকার মালামাল লুট

একসঙ্গে তিন লাশের খাটিয়া, কাঁদছে পরিবার

নাটোরে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় চটপটি বিক্রেতা নিহত

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

অপরাধ দমনে লালপুরে কাল থেকেই হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর