হোম > সারা দেশ > নাটোর

জুয়া খেলে ফতুর, ছিনতাইয়ের নাটক বিকাশকর্মীর

নাটোর প্রতিনিধি 

গ্রেপ্তার মো. স্বাধীন হোসেন। ছবি: আজকের পত্রিকা

বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য বিকাশ ডিস্ট্রিবিউশন হাউস থেকে দেওয়া হয়েছিল সাড়ে তিন লাখ টাকা। কিন্তু জুয়া খেলে সেই টাকা শেষ করে ফেলেন ডিস্ট্রিবিউশন সেলস অফিসার মো. স্বাধীন হোসেন (২২)। পরে আত্মসাতের ঘটনা আড়াল করতে ছিনতাইয়ের নাটক সাজান তিনি। তবে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে পুলিশের তদন্তে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার দুপুরে নাটোর সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম।

গ্রেপ্তার স্বাধীন নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের বাসিন্দা। বিকাশ ডিস্ট্রিবিউশনের নাটোর হাউসের বিজনেস ম্যানেজারের করা মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে নাটোর স্টেশন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, গত বুধবার বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য ডিস্ট্রিবিউশন সেলস অফিসার স্বাধীনকে নগদ দুই লাখ টাকা ও বিকাশ অ্যাপের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকার ব্যালেন্স দেওয়া হয়। তবে টাকা পাওয়ার প্রায় এক ঘণ্টা পর তিনি দাবি করেন, নাটোর সদর উপজেলার একডালা নারায়ণপাড়া এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।

এ ঘটনায় বিকাশের নাটোর ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়, সেখানে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। পরে স্বাধীনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন, জুয়া খেলায় টাকা শেষ করে আত্মসাতের ঘটনা আড়াল করতেই ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আত্মসাৎ করা অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে

গুরুদাসপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৬ শিশু

নাটোরে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ ৪ জন আহত

নাটোরে সেরেস্তায় ঢুকে আইনজীবীকে পেটাল প্রতিপক্ষ

গুরুদাসপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

রশি টানা নৌকায় নদী পার, তিন জেলার মানুষের দুর্ভোগ

মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানি: মীমাংসার টাকা বিএনপি নেতার পকেটে

নাটোরে জুট মিলের লুণ্ঠিত মাল উদ্ধার, ৬ ডাকাত গ্রেপ্তার

বৃদ্ধ বাবা-মাকে তালাবদ্ধ রেখে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ মেয়ে-জামাতার বিরুদ্ধে

গুরুদাসপুরে সরকারি সড়কের গাছ কেটে দোকানঘর নির্মাণের অভিযোগ