হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রাম, (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আরিয়ান আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।

নিহত আরিয়ান উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল গ্রামের আলম হোসেনের ছেলে।

স্থানীয় ওয়ার্ড সদস্য মোশতাক আহমেদ বলেন, দুপুরে শিশুটির মা তাকে উঠানে খেলতে দিয়ে রান্না করছিলেন। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুকে মৃত ঘোষণা করেন।

নন্দকুঁজা নদীর প্রাণ বাঁচাতে মানববন্ধন

নাটোরে এল ৭ লাখ লিটার ডিজেল

‘প্রশাসন না থাকলেই বেপরোয়া সিন্ডিকেট, বাধা দিলে হামলার চেষ্টা’

নাটোরের গুরুদাসপুর: ইটভাটার কবলে তিন ফসলি জমি

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরে ট্রাকচাপায় শিশু নিহত

নাটোরে বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীকে মারধর

ঘোড়া, মহিষ ও গরুর গাড়িতে কনেবাড়িতে এল বরযাত্রা

হামের উপসর্গ নিয়ে নাটোরের সাড়ে তিন মাসের শিশুর মৃত্যু

নাটোরে গুদামে মিলল ১১ হাজার লিটার জ্বালানি তেল, লাখ টাকা জরিমানা