নাটোরের গুরুদাসপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন (৫৬) গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার দুপুরে ইউনিয়ন কার্যালয়ে দায়িত্ব পালন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে আব্দুল মতিনকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি মনজুরুল আলম আরও বলেন, তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আব্দুল মতিনের পরিবারের দাবি, তিনি সক্রিয় রাজনীতি করলেও তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। পরিবারের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন।
আব্দুল মতিনের গ্রেপ্তারকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে আখ্যা দিয়েছে তাঁর পরিবার।