হোম > সারা দেশ > নাটোর

এবারের বৈশাখ ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে: প্রতিমন্ত্রী পুতুল

নাটোর প্রতিনিধি 

নাটোর বঙ্গজল রাজবাড়ীতে বাংলা নববর্ষ ও লোকজ মেলা উদ্বোধন করছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘পয়লা বৈশাখ এখন শুধু একটি উৎসব নয়, বরং বাঙালির ঐক্য ও নবজাগরণের প্রতীক। এবারের বৈশাখ আমাদের অতীতকে স্মরণ করিয়ে বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে।’

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নাটোর বঙ্গজল রাজবাড়ীতে জেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষ ও লোকজ মেলা উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পুতুল। তিনি আরও বলেন, ‘নতুন বছরের শুরুতে আমাদের প্রত্যাশা—দেশ ও জাতির কল্যাণ। সরকার এ লক্ষ্যে কাজ করছে। আমরা চাই মানুষের মধ্যে দেশপ্রেমের জাগরণ। বিশ্বদরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই আমাদের অঙ্গীকার।’

জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পুলিশ সুপার আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আজ সকাল থেকে দিনব্যাপী বৈশাখী মেলা চলবে রাজবাড়ী প্রাঙ্গণে।

মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানি: মীমাংসার টাকা বিএনপি নেতার পকেটে

নাটোরে জুট মিলের লুণ্ঠিত মাল উদ্ধার, ৬ ডাকাত গ্রেপ্তার

বৃদ্ধ বাবা-মাকে তালাবদ্ধ রেখে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ মেয়ে-জামাতার বিরুদ্ধে

গুরুদাসপুরে সরকারি সড়কের গাছ কেটে দোকানঘর নির্মাণের অভিযোগ

গুরুদাসপুরে কৃষিজমিতে পুকুর খনন থামছেই না, পাঁচ বছরে কমেছে ১২০ হেক্টর ফসলি জমি

ইউনিয়ন পরিষদে প্রশাসকের অনিয়মিত উপস্থিতি, বাড়ছে জনভোগান্তি

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

ভিডব্লিউবি কর্মসূচির চাল আত্মসাতে এবার গ্রাম পুলিশের নাম

পদ্মার চর থেকে আবারও গুলিবিদ্ধ লাশ উদ্ধার

হেনস্তার শিকার দুই বিদেশি পর্যটক: মামলার প্রধান আসামি গ্রেপ্তার