হোম > সারা দেশ > নাটোর

শয়নকক্ষে স্ত্রীর আর তামাক পোড়ানো ঘরে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

 লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষে স্ত্রীর আর বাড়ির অদূরে তামাক পোড়ানো ঘরে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২ জুন) উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত স্বামী-স্ত্রী হলেন উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া পশ্চিমপাড়া গ্রামের অজল ফকিরের ছেলে রইজুল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী ফাতেমা খাতুন (৩২)।

রইজুলের ছেলে সম্রাট (১৭) জানান, রোববার (১ জুন) রাত ৯টার দিকে খাওয়াদাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সোমবার (২ জুন) সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে মা ফাতেমা খাতুনের শয়নকক্ষে গিয়ে দেখেন, তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন। বাবা রইজুল ইসলামের অনুসন্ধান করলে বাড়ির পাশে প্রায় ১০০ গজ দূরে তামাক পোড়ানোর একটি পুরোনো ঘরে তার বাবার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রইজুল ইসলাম প্রায় আট-নয় লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। তবে তাঁদের মৃত্যুকে রহস্যজনক হিসেবে তাঁরা দেখছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নাটোরে সড়কে নিহত ১৪: তদন্তে ৭ সদস্যের কমিটি, ফিটনেস ছিল না বাসটির

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলল কয়েকজনের

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: মৃতের সংখ্যা বেড়ে ১১, আহত অন্তত ৩০

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১০

সড়কে দুই চালককে হাত-পা বেঁধে রসুনভর্তি ভ্যান নিয়ে গেল ডাকাতেরা

নাটোরে পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে নিখোঁজের পরদিন ঘাসখেতে মিলল বস্তাবন্দী লাশ

চিকিৎসক সময়মতো হাসপাতালে না এলে কঠোর ব্যবস্থা: দুলু

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ কারবারি গ্রেপ্তার