হোম > সারা দেশ > নরসিংদী

জুলাই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করতে পারে না কেউ: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে বক্তব্য দিচ্ছেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। ছবি: আজকের পত্রিকা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই আন্দোলন ঐক্যবদ্ধভাবে হয়েছে এবং এর কৃতিত্ব কারও এককভাবে দাবি করার সুযোগ নেই। আজ শুক্রবার বিকেলে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘জুলাই আন্দোলনের আগে জামায়াত-শিবির কিংবা এনসিপি—কাউকেই মানুষ এভাবে চিনত না। জুলাই আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে করেছি। তখন এনসিপি নামে কোনো রাজনৈতিক দল ছিল না। অথচ এখন তারা এককভাবে জুলাই আন্দোলনের কৃতিত্ব দাবি করছে।’

জুলাই সনদ নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন খায়রুল কবির খোকন। তিনি বলেন, একটি মহল প্রচার করছে যে, সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে, দায়িত্ব পালন করছে না এবং দেশকে অস্থিতিশীল করে তুলছে।

এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন সমাবেশে সরকারের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন এই সংসদ সদস্য।

খায়রুল কবির খোকন আরও বলেন, ‘তারা নিরাপদ সড়ক আন্দোলন করেছে, বৈষম্যবিরোধী আন্দোলন করেছে, কোটা সংস্কার আন্দোলন করেছে; কিন্তু সরকার পতনের এক দফা আন্দোলন করেনি। ফ্যাসিবাদী সরকারের পতনের লক্ষ্যে এক দফা আন্দোলন আমরা করেছি।’

জুলাই আন্দোলনে নরসিংদীতে ২৬ জন শহীদ এবং প্রায় ৬০০ জন আহত হয়েছেন বলে দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, প্রাথমিক তালিকায় বিএনপির অনেক নেতা-কর্মীর নাম না থাকলেও পরবর্তী সময়ো যাচাই-বাছাই করে প্রকৃত আহতদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং তাঁদের সহায়তা দেওয়া হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে খায়রুল কবির খোকন বলেন, ‘জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। এটি বিনা ভোটের নির্বাচন নয়, দিনের ভোট রাতে হয়নি। তাই মাঠ গরম করার চেষ্টা করবেন না। জনগণই এর জবাব দেবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশফাক উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল মাস্টার এবং জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎসহ স্থানীয় নেতারা।

পাকা আউশ রক্ষায় বাবুই-চড়ুই সামলাতে চাষির লড়াই

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

চাঁদা না পেয়ে নির্মাণকাজে বাধা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ধারণ: চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে হামলায় আহত ১০, ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে কৃষক নিহত, আহত ৫

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান চান মিয়া খাঁ গ্রেপ্তার

মনোহরদীতে খাল পুনঃখনন শেষে বরাদ্দের ৪৭ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

নরসিংদীতে আ.লীগ নেতার মারধরে বিএনপি নেতার মৃত্যু

প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় সংবর্ধনা