হোম > সারা দেশ > নরসিংদী

থানা প্রাঙ্গণে ৭ তরুণের টিকটক ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি 

থানার মূল ফটকের সামনে এভাবে ফিল্মি কায়দায় মাফিয়া গ্যাং স্টাইলে ছবি তোলেন কিছু তরুণ। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরা থানার প্রাঙ্গণে কিছু তরুণের বেপরোয়া আচরণের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ছবিগুলোতে সাত তরুণকে দেখা গেছে। তাঁদের বয়স ১৫ থেকে ২০ বছর হবে।

তাঁরা থানার মূল ভবনের সামনে মাইক্রোবাসের ছাদে উঠে, দরজা খুলে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে বিভিন্ন ধাঁচের অঙ্গভঙ্গিতে ছবি তোলেন। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ফেসবুকে একজন মন্তব্য করেছেন, ‘রায়পুরা থানা কি কিশোর গ্যাংয়ের দখলে?’ কেউ কেউ এটিকে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ বলে উল্লেখ করেছেন।

২ মার্চ সন্ধ্যায় একদল কিশোর-তরুণকে নিয়ে উপজেলার মরজাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিএনপির নেতা মো. আরমান মিয়া আইনি পরামর্শ নিতে রায়পুরা থানায় যান। যখন তিনি থানার ভেতরে ছিলেন, তখন থানা প্রাঙ্গণে দাঁড়িয়ে ছেলেরা এসব ছবি তুলে টিকটকে আপলোড করে।

জানতে চাইলে মরজাল ইউপি প‍্যানেল চেয়ারম্যান মো. আরমান মিয়া বলেন, ‘প্রথম রমজানের দিন ইফতারের পরে একটি বিশেষ প্রয়োজনে রায়পুরা থানায় যাই। তখন এই ছেলেগুলো ফুটবল খেলার অতিথি করতে আমার সঙ্গে আলোচনা করতে থানায় আসে। আমি থানার ভেতরে ছিলাম, তারা ছবি তুলেছে কি না, তা আমি জানি না।’

মো. আরমান মিয়া আরও বলেন, ‘ছেলেগুলো ভালো, কেউ ব্যবসা করে, কেউ ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। আমার কিছু ব্যবসায়িক লেনদেনের কারণে রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে তারা কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত নয়।’

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। ওই দিন প্যানেল চেয়ারম্যান আরমান মিয়া থানায় আইনি কাজে এসেছিলেন। তাঁর সঙ্গে ছেলেগুলো থানায় আসে। পরে তাঁকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে দুই-একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা জানায়, ছবি ও ভিডিওগুলো কেবল টিকটকের জন্য তোলা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছি এবং প্রযুক্তি ব্যবহার করে বিষয়টি গভীরভাবে তদন্ত করছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

সবজির জেলায়ও চড়া দাম, টানা বৃষ্টিতে উৎপাদন ও সরবরাহ কম

মাদকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ফল-সবজির হাট, প্রতিদিন কয়েক কিলোমিটার যানজট

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৭ বছর এই দেশে জনগণের সরকার ছিল না: খায়রুল কবির

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি ও মাদকসেবীকে কারাদণ্ড

ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়: মামলা করায় ছাত্রদল নেতার প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ

পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল দুই বন্ধু, সড়কে ঝরল প্রাণ

মাধবদীতে খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নরসিংদীতে ডাকাত দলের হামলায় নিহত ১, ৪ লাখ টাকার মালামাল লুট