হোম > সারা দেশ > নরসিংদী

বাংলাদেশিদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ নেই, ভবিষ্যতেও থাকবে না: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ নেই, ছিল না এবং ভবিষ্যতেও ভেদাভেদ করব না। হিন্দুদের ধর্মীয় উৎসবে সবাই যেভাবে যোগ দেয় এবং মুসলিমদের ঈদ উৎসবেও একইভাবে সকলে অংশগ্রহণ করেন।’

আজ বুধবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ‘মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ। সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। চণ্ডীদাসের এই ভাষ্যকে আমরা অনুসরণ করি।’

এ সময় বিএনপির স্থানীয় নেতা–কর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী

দুই হাত নেই, তবু পা দিয়ে লিখে আলো ছড়াচ্ছেন নরসিংদীর ‘দুখু মিয়া’

৯ অক্টোবর রায়পুরায় ম্যারাথন, দৌড়াবেন দেশি-বিদেশি প্রায় হাজার দৌড়বিদ