হোম > সারা দেশ > নরসিংদী

জাতীয় মার্শাল আর্টে চ্যাম্পিয়ন নরসিংদীর শাহজাহান সম্রাট

নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন নরসিংদীর শাহজাহান সম্রাট। গতকাল বৃহস্পতিবার মহান বিজয় দিবসে ঢাকার আজিমপুর বেলী গার্ডেনে বঙ্গবন্ধু তায়কোয়ান্দো একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো ফেডারেশনের আয়োজনে ৫ম বাংলাদেশ কাপ আইটিএফ চ্যাম্পিয়নশিপও অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী এই প্রতিযোগিতা দুটিতে বাংলাদেশ আনসার ভিডিপিসহ ৫৫টি মার্শাল আর্ট ক্লাবের ২৫০ জন প্রতিযোগী অংশ নেন। এতে নরসিংদীর ছেলে শাহজাহান সম্রাট ৫ম বাংলাদেশ কাপ ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রানার আপ এবং ১ম বাংলাদেশ জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো ফেডারেশনের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক সোলায়মান শিকদার, সহসভাপতি আনোয়ার হোসেন জুয়েল, প্রশিক্ষক মঞ্জুরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ। 
 
শাহজাহান সম্রাট আজকের পত্রিকাকে বলেন, নিয়মিত অধ্যবসায় ও নিয়মিত প্রশিক্ষণ তাঁকে এই অবস্থানে যেতে সাহায্যে করেছে। জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতা থাকলে নরসিংদীর প্রতিযোগীরা আরও বেশি পদক নিয়ে আসতে পারবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মার্শাল আর্ট চর্চার গুরুত্ব অপরিসীম। তাই যুব সমাজের মধ্যে মার্শাল আর্টের জাগরণ প্রয়োজন। 

রায়পুরায় অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিকল হয়ে আগুন, দগ্ধ দুই টেকনিশিয়ান

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া