হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় গলা কেটে হত্যা

নরসিংদী প্রতিনিধি

লাশ দেখতে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাখাওয়াত হোসেন (১৪) নামের এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের সংগীতা-আমিরগঞ্জ সড়কের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাখাওয়াত আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ দক্ষিণ পাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক পরিবারের সন্তান শাখাওয়াত। সকালে বড় ভাই ধান কাটতে মাঠে গেলে শখের বশে তার ভাইয়ের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সে। দুপুরে বদরপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে আটকায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে। হত্যার পর সড়কের পাশেই তার মরদেহ ফেলে রেখে অটোরিকশাসহ পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে রায়পুরা থানায় খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রায়পুরার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। সুরতহাল শেষে মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় সাত আসামি ৮ দিনের রিমান্ডে

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার হোতা নুরা ভারতে পালানোর চেষ্টা করছিলেন

সালিস করা বিএনপি নেতা ও মূল আসামিসহ গ্রেপ্তার ৭

নরসিংদীতে কিশোরীকে অপহরণের পর হত্যায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

নরসিংদীতে কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা

‘দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের স্থান বাহিনীতে নয়, বিচারালয়ে হওয়া উচিত’

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ৪

কোনো স্ট্যান্ডে আজ থেকে চাঁদা নয়: সংসদ সদস্য বকুল

নরসিংদীর পাঁচ আসনেই জয়ী বিএনপি