হোম > সারা দেশ > নরসিংদী

মাধবদীতে খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নিহত শিশু সায়েম। ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে খালে গোসল করতে নেমে সায়েম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়েম ওই গ্রামের সালাম মোল্লার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে অন্যান্য শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি খালে গোসল করতে নামে সায়েম। কিন্তু সায়েম সাঁতার জানত না। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে অন্য শিশুরা চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছে নিলে তিনি মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে আমি মাত্রই জেনেছি। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত আবেদন দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল দুই বন্ধু, সড়কে ঝরল প্রাণ

নরসিংদীতে ডাকাত দলের হামলায় নিহত ১, ৪ লাখ টাকার মালামাল লুট

নরসিংদীতে ডাকাত দলের হামলায় নিহত ১, ৪ লাখ টাকার মালামাল লুট

৩ মাসের শিশুর পা মুচড়ে নির্যাতন: প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

রায়পুরায় পানিতে ডুবে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ৬টি

লটকনে বদলে যাচ্ছে নরসিংদীর কৃষি অর্থনীতি

রায়পুরায় পানিতে ডুবে চার শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

রায়পুরায় ‘মব’ সৃষ্টি করে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে আহতের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

৩ মাসের শিশুর পা মোচড় দেওয়ার ঘটনায় পুলিশ হেফাজতে ২, অভিযুক্ত চাচি পলাতক