হোম > সারা দেশ > নরসিংদী

আওয়ামী লীগ দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়ে গেছে: খায়রুল কবির

নরসিংদী প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘আওয়ামী লীগ দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়ে গেছে। এ কারণে বাংলাদেশ উন্নয়ন বঞ্চিত হয়েছে। কারণ, তারা লুটপাট করে এ দেশের জনগণের টাকা দিয়ে বিদেশে বেগমপাড়া করেছে। তারা সুইস ব্যাংকে টাকা রেখেছে। ১৮ লাখ কোটি টাকা শেখ হাসিনা বিদেশে পাচার করেছে।’ 

আজ শনিবার নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর-কাজিরকান্দি ঈদগাহ মাঠে বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খায়রুল কবির খোকন বলেন, ‘আওয়ামী লীগের পুনর্জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর রচনা হয়েছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, সংবাদপত্রের বাকস্বাধীনতা দিয়েছিলেন, তিনি সব দলের স্বাধীনতা দিয়েছিলেন।’ 

তিনি আরও বলেন, ‘আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। এ দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। খুনি ও লুটপাটকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না। তাই দেশের সর্বত্র এই দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে।’ 

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক  শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সরকার, সদস্যসচিব আব্দুল কাইয়ুম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, সাবেক জিএস এস এম শরীফ প্রমুখ।

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী

দুই হাত নেই, তবু পা দিয়ে লিখে আলো ছড়াচ্ছেন নরসিংদীর ‘দুখু মিয়া’

৯ অক্টোবর রায়পুরায় ম্যারাথন, দৌড়াবেন দেশি-বিদেশি প্রায় হাজার দৌড়বিদ