হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে পৃথক স্থানে দুটি মরদেহ উদ্ধার

নরসিংদী সংবাদদাতা

প্রতীকী ছবি

নরসিংদীতে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনদের সূত্রে জানা যায়, নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের হামলায় মুজিবুর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের বিরামপুর এলাকার মৃত তারা মিয়ার ছেলে এবং মাধবদী পৌরসভার কালীবাড়ি এলাকার একটি টেক্সটাইল মিলের তত্ত্বাবধায়ক ছিলেন।

নিহত ব্যক্তির পরিবার জানায়, কাজের প্রয়োজনে তিনি প্রায়ই নরসিংদী যাতায়াত করতেন। ধারণা করা হচ্ছে, রোববার সন্ধ্যায় কাজ শেষে মাধবদীতে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তাঁর মোবাইল ফোন ও সোনার আংটি ছিনিয়ে নেয়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হানিফ নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বলেন, রাত ১০টার দিকে এক অটোরিকশাচালক আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে রেখে যান। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপর দিকে একই রাতে রায়পুরা উপজেলার অলিপুরা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম মমিন মিয়া (৩০)। তিনি রায়পুরা উপজেলার শ্রীরামপুর উত্তরপাড়া চিলাহাটি গ্রামের বাসিন্দা।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা

ট্রেনের ছাদে যাত্রার সময় বজ্রপাত, যুবকের মৃত্যু

নরসিংদীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধর্ষণের ঘটনা সালিসে মিটমাটের আয়োজন বিএনপি নেতাদের, আত্মহত্যার চেষ্টাকারী তরুণী আইসিইউতে

নরসিংদীর পলাশে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

‘ইত্যাদি’ অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরির অভিযোগ