হোম > সারা দেশ > নরসিংদী

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ রোববার দুপুরে শুভেচ্ছা উপহার বিতরণ করেন খায়রুল কবির খোকন। ছবি: আজকের পত্রিকা

ফ্যাসিস্ট সরকারের দোসররা নরসিংদীসহ দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, থানা ও উপজেলা পর্যায়েও তারা রয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে আছে। নরসিংদীতেও আছে, দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। থানা ও উপজেলাসহ বিভিন্ন পর্যায়ে তারা রয়েছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা অতীতে আপনাদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আপনাদের ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই। আপনারা জনগণের একটি অংশ, আপনারা স্বাধীন। বিবেক দিয়ে বিবেচনা করবেন, কোন দলের এবং কোন সরকারের আমলে আপনারা নিরাপদ ছিলেন, আর কারা আপনাদের পাশে ছিল।’ তিনি আরও বলেন, ‘আপনাদের বুদ্ধি-বিবেক রয়েছে। তা বিবেচনা করে এ দেশের নাগরিক হিসেবে কাকে ভোট দেবেন, কাকে সমর্থন করবেন, সেটি সম্পূর্ণ আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা স্বাধীন।’

ধর্মীয় উৎসবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে খায়রুল কবির খোকন বলেন, সব ধর্মীয় ও রাজনৈতিক উৎসবে মানুষের জানমালের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্ব। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মাদক কিংবা অনৈতিক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুন্দর সমাজ গঠনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এম এ জলিল, হারুন-অর-রশিদ, এ কে এম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, ক্রীড়াবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদী-১ (সদর) আসনের ৯৩টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করা হবে।

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী