হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে অস্ত্রসহ আটক দুই

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি 

পিস্তলসহ আটক দুজন। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর মনোহরদীতে অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভাণ্ডা মুরগিবাজার সংলগ্ন কুহিনুরের বাড়ির সামনে থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শিবপুর উপজেলার আশ্রাফপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে শিবপুর বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মামুন প্রধান (৩৫) এবং একই গ্রামের চাকবাড়ীর দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান।

মনোহরদী থানা সূত্রে জানা গেছে, একদোয়ারিয়া ইউনিয়নের চঙ্গভাণ্ডা এলাকায় অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মামুন ও আজিমকে আটক করা হয়। এ সময় সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।

আটকদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, আটক দুজন সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজের উদ্দেশ্যে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রেখে বিক্রি করে আসছিলে। চক্রের পলাতক অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সবজির জেলায়ও চড়া দাম, টানা বৃষ্টিতে উৎপাদন ও সরবরাহ কম

মাদকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ফল-সবজির হাট, প্রতিদিন কয়েক কিলোমিটার যানজট

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৭ বছর এই দেশে জনগণের সরকার ছিল না: খায়রুল কবির

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি ও মাদকসেবীকে কারাদণ্ড

ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়: মামলা করায় ছাত্রদল নেতার প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ

পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল দুই বন্ধু, সড়কে ঝরল প্রাণ

মাধবদীতে খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নরসিংদীতে ডাকাত দলের হামলায় নিহত ১, ৪ লাখ টাকার মালামাল লুট