হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামের তৃতীয় লিঙ্গের আরও একজন গুরুতর আহত হন। গতকাল রোববার (২৪ মে) রাত প্রায় ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেট এলাকার একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মুরগির খামারে অবস্থানরত দুজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ইয়াসমিন ঘটনাস্থলেই নিহত হন এবং চাঁদনী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে আহতের ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

৩ মাসের শিশুর পা মোচড় দেওয়ার ঘটনায় পুলিশ হেফাজতে ২, অভিযুক্ত চাচি পলাতক

বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, কানে কামড় দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নিজের অধিকার নিজেরাই আদায় না করলে অন্য কেউ এনে দেবে না: ড. মঈন খান

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী ববি বেগম হত্যায় ৬ জন গ্রেপ্তার

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই

রেলস্টেশনের বাক্প্রতিবন্ধী বৃদ্ধাকে কিলঘুষি, ভিক্ষা করে জমানো টাকা লুট

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে ৩ বোনের মৃত্যু

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা