হোম > সারা দেশ > নরসিংদী

মাধবদীতে পৌর বর্জ্যের দুর্গন্ধ ও দূষণের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ

নরসিংদী সংবাদদাতা

আজ সকাল ১০টার দিকে বিলপাড়-নরসিংদী-মদনগঞ্জ সড়ক অবরোধ করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর মাধবদীতে পৌর বর্জ্যের দুর্গন্ধ ও পরিবেশদূষণের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে বিলপাড়-নরসিংদী-মদনগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ‘মাধবদী থানার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে মাধবদী থানা মারকাজ মসজিদ এলাকার সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় মসজিদের মুসল্লিরা অংশ নেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাধবদী ও নরসিংদী পৌরসভার বর্জ্য যথাযথভাবে অপসারণ না করায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে মসজিদে নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম ও জনসাধারণের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

আজ সকাল ১০টার দিকে বিলপাড়-নরসিংদী-মদনগঞ্জ সড়ক অবরোধ করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

একপর্যায়ে ক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন তাঁরা।

আন্দোলনকারীরা দ্রুত বর্জ্য অপসারণ এবং স্থায়ী সমাধানের দাবি জানান, যাতে মসজিদ এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা পায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বর্জ্য অপসারণের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিষয়টি পৌর প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমস্যার সমাধানে পদক্ষেপ নেবে, এমন আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে মাধবদী পৌরসভার প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী

দুই হাত নেই, তবু পা দিয়ে লিখে আলো ছড়াচ্ছেন নরসিংদীর ‘দুখু মিয়া’

৯ অক্টোবর রায়পুরায় ম্যারাথন, দৌড়াবেন দেশি-বিদেশি প্রায় হাজার দৌড়বিদ