হোম > সারা দেশ > নরসিংদী

শিবপুরে কাভার্ড ভ্যানচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গাবতলীতে মরজাল বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার সদর উপজেলার চিনিশপুরের আক্তারুজ্জামানের ছেলে দারুল কারার সিফাত (২৮) এবং একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৯)। 

দুর্ঘটনার দুজন নিহত হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সোহেল সারোয়ার। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার ও কাভার্ড ভ্যান জব্দ করেছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে সোহেলকে নিয়ে মোটরসাইকেলে করে নরসিংদীর চিনিশপুরে ফিরেছিলেন সিফাত। এ সময় গাবতলী এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা মোটরসাইকেল আরোহীদের নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী

দুই হাত নেই, তবু পা দিয়ে লিখে আলো ছড়াচ্ছেন নরসিংদীর ‘দুখু মিয়া’

৯ অক্টোবর রায়পুরায় ম্যারাথন, দৌড়াবেন দেশি-বিদেশি প্রায় হাজার দৌড়বিদ