হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

সুমন মিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন মিয়া বাখরনগর বাজারে গেলে ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের মুখে তাঁর গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে তাঁরা এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি।

স্থানীয়দের ভাষ্য, আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদা না পেয়ে নির্মাণকাজে বাধা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ধারণ: চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে হামলায় আহত ১০, ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে কৃষক নিহত, আহত ৫

নরসিংদীতে ইউপি চেয়ারম্যান চান মিয়া খাঁ গ্রেপ্তার

মনোহরদীতে খাল পুনঃখনন শেষে বরাদ্দের ৪৭ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

নরসিংদীতে আ.লীগ নেতার মারধরে বিএনপি নেতার মৃত্যু

প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় সংবর্ধনা

নরসিংদীর রায়পুরা: একই নামে দুই বিদ্যালয় বিপাকে শিক্ষক-শিক্ষার্থী

রায়পুরায় এক শিক্ষকের বিদ্যালয়, না পড়িয়েই বেতন নেন ৭ শিক্ষক