হোম > সারা দেশ > নরসিংদী

ফ্যাসিস্টরা দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে: খোকন

নরসিংদী প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘ফ্যাসিস্ট শক্তি দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে যাতে কোনো অপশক্তি ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে।’

দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার নরসিংদীতে পূজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণকালে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘এ দেশের নাগরিক হিসেবে আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি। তাই দল মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

জেলা পূজা উদ্‌যাপন মনিটরিং সেলের আহ্বায়ক এমএ জলিলেল সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–সেলের সদস্যসচিব আব্দুল বাছেদ ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি সালেহ চৌধুরী, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কবীর কামাল, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।

অনুষ্ঠানে নরসিংদী-১ আসনের ৮২টি পূজা মণ্ডপ কমিটির সভাপতির হাতে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের ব্যক্তিগত পক্ষ থেকে সাত হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী

দুই হাত নেই, তবু পা দিয়ে লিখে আলো ছড়াচ্ছেন নরসিংদীর ‘দুখু মিয়া’

৯ অক্টোবর রায়পুরায় ম্যারাথন, দৌড়াবেন দেশি-বিদেশি প্রায় হাজার দৌড়বিদ