হোম > সারা দেশ > নরসিংদী

রায়পুরায় মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়ন: পলাতক শিক্ষক অবশেষে গ্রেপ্তার

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি

গ্রেপ্তারকৃত শিক্ষক জুনায়েদ। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় আলোচিত যৌন নিপীড়ন মামলার প্রধান আসামি বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা জুনায়েদ আহমদকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। তিনি জানান, ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন অভিযুক্ত জুনায়েদ আহমদ। জুনায়েদ উপজেলার চান্দেরকান্দি এলাকার মুছলেহ উদ্দিনের ছেলে এবং সংশ্লিষ্ট মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে রায়পুরা পৌর এলাকায় অবস্থিত জান্নাতুল বুশরা বালিকা মাদ্রাসায় ওই ছাত্রী ও তার ছোট ভাইকে ভর্তি করা হয়। তারা মাদ্রাসায় অবস্থান করে (আবাসিক) পড়াশোনা করছিল।

অভিযোগ অনুযায়ী, ২৪ এপ্রিল গভীর রাতে (প্রায় ২টা) ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন মাদ্রাসার মুহতামিম জুনায়েদ আহমদ। ঘটনার পরদিন সকালে অসুস্থতা অনুভব করলে ওই ছাত্রী তার খালার বাসায় চলে যায়। সেখানে খালার জিজ্ঞাসাবাদে পুরো ঘটনার বর্ণনা দেয় সে।

পরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয়। অভিযোগ রয়েছে, ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও বিএনপির কয়েকজন নেতার মাধ্যমে টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা চালানো হয়। তবে স্থানীয়দের চাপ ও পরিবারের শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় ২৬ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর মা রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাধবদীতে প্রেমিককে কোপানোর জেরে প্রেমিকার বাড়িতে আগুন

রায়পুরায় শিশুকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে পল্লী বিদ্যুতের তার-যন্ত্রাংশ লুট

প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষকের ওপর হামলা, গ্রেপ্তার ২

নরসিংদীতে পৃথক স্থানে দুটি মরদেহ উদ্ধার

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলা

পল্লিচিকিৎসক ফরহাদের ব্যতিক্রমী ‘ফার্মেসি পাঠাগার’, স্বাস্থ্যসেবা-জ্ঞানচর্চা একই ছাদের নিচে

মাধবদীতে পৌর বর্জ্যের দুর্গন্ধ ও দূষণের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ

নরসিংদীতে জুলাই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন