হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

নিহত আকাশ মিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে বাড়িতে ঢুকে আকাশ মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

আজ শনিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া (২৩) কীর্তিবাসদী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ মিয়া বাড়ির গোয়ালঘরের এক পাশে ঘুমিয়েছিলেন। সকালে তাঁর বাবা ঘাস কাটতে জমিতে এবং মা জরুরি কাজে পাশের গ্রামে যান। পরে বাবা বাড়ি ফিরে গোয়ালঘরে আকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।