হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

লাশ উদ্ধারের খবরে এলাকাবাসীর ভিড়। ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবতে নিখোঁজের এক দিন পর কাঞ্চন মিয়া (৬০) নামের ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বিএম কলেজ এলাকার ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাঞ্চন মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমাড়া গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। ওসি বলেন, সকালে খবর পেয়ে সড়কের পাশের একটি ধানখেত থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনেরা থানায় গিয়ে মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করে।

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি কাঞ্চন মিয়া। তাঁর নিখোঁজের পর আজ এলাকায় মাইকিং করে মনোহরদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনেরা। এরই মধ্যে বেলাব এলাকার ধানখেতে মরদেহ পাওয়া গেলেও তাঁর অটোরিকশাটির খোঁজ মেলেনি। হত্যা শেষে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা পুলিশের।

ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে জানিয়ে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সবজির জেলায়ও চড়া দাম, টানা বৃষ্টিতে উৎপাদন ও সরবরাহ কম

মাদকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ফল-সবজির হাট, প্রতিদিন কয়েক কিলোমিটার যানজট

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৭ বছর এই দেশে জনগণের সরকার ছিল না: খায়রুল কবির

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি ও মাদকসেবীকে কারাদণ্ড

ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়: মামলা করায় ছাত্রদল নেতার প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ

পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল দুই বন্ধু, সড়কে ঝরল প্রাণ

মাধবদীতে খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নরসিংদীতে ডাকাত দলের হামলায় নিহত ১, ৪ লাখ টাকার মালামাল লুট