হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে ৩ বোনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মামাতো-ফুফাতো সম্পর্কে তিন বোন মারা গেছে। শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)। তাদের মধ্যে দুজন স্থানীয় একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও মেয়ের ঘরের নাতনি। অপর দিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তারা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় বাড়ির এক শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে তিন শিশুকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তাঁদের মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

মাধবদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

নরসিংদীতে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাগাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে গ্রাম থেকে শহরে মাদকের ভয়াবহ বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাই

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রশাসনকে নিরপেক্ষ থেকে জনকল্যাণে কাজ করতে হবে: মঈন খান

কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে নিক্ষেপ, যুবককে গ্রেপ্তার