হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে যানবাহনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সিএনজি পাম্প স্টেশন থেকে যানবাহনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ চালু ও অবৈধভাবে স্টেশন থেকে সিলিন্ডার ভর্তি কন্টেইনারে গ্যাস সরবরাহ বন্ধের দাবি জানিয়েছেন গাড়ির চালক ও মালিকেরা। 

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা ২০ পর্যন্ত তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টা সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় এ অবরোধ চলে। এ সময় মহাসড়কের দুই পাশের অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে আটকা পড়ে। 

এদিক খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ অবরোধকারীদের দাবি পূরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হলে দুপুর ২টা ২০ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়। 

মহাসড়ক অবরোধকারী গাড়িচালক ও মালিকেরা জানান, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেড কার, পরিবহনসহ বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে। 

অবরোধকারীরা আরও জানান, কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় গ্যাস সরবরাহ করা সম্পূর্ণ অযৌক্তিক এবং আইনবিরোধী। অচিরেই এই সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। 

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী

দুই হাত নেই, তবু পা দিয়ে লিখে আলো ছড়াচ্ছেন নরসিংদীর ‘দুখু মিয়া’

৯ অক্টোবর রায়পুরায় ম্যারাথন, দৌড়াবেন দেশি-বিদেশি প্রায় হাজার দৌড়বিদ