হোম > সারা দেশ > নরসিংদী

মাধবদীতে ডাকাতির সময় খুন: ৭ ডাকাত গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর মাধবদীতে বাড়িতে ডাকাতির সময় মো. শাহজাহান (৫৬) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় মাধবদী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

গ্রেপ্তাররা হলেন—মাধবদী থানার খড়িয়া দক্ষিণপাড়ার জুবায়ের হোসেন (২০), খড়িয়া উত্তরপাড়ার আশিক আহমেদ (২৩), মোজাহিদ রহমান অপু (২২), সুজন মিয়া (২৫), চরভাসানিয়া এলাকার ফারুক মিয়া (৩০), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার যুগাইদা গ্রামের রোমান (২৮) এবং বরিশালের কাজিরহাট থানার জয়নগর গ্রামের হৃদয় মিয়া (২২)।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই ভোররাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে সৌদি প্রবাসী মিলনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদের বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে মিলনের বড় ভাই মো. শাহজাহান নিহত হন। এ ঘটনায় শাহজাহানের চাচা সুরুজ মিয়া গুরুতর আহত হন। ডাকাতরা বাড়ি থেকে প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর মাধবদী থানায় মামলা হলে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একাধিক টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নয় দিনের মধ্যে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতি ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তাররা খড়িয়া এলাকার একটি ডাকাতি এবং পাইকারচর ইউনিয়নের কোতোয়ালিচর এলাকার দিগন্ত হত্যা মামলারও আসামি। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সবজির জেলায়ও চড়া দাম, টানা বৃষ্টিতে উৎপাদন ও সরবরাহ কম

মাদকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ফল-সবজির হাট, প্রতিদিন কয়েক কিলোমিটার যানজট

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৭ বছর এই দেশে জনগণের সরকার ছিল না: খায়রুল কবির

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি ও মাদকসেবীকে কারাদণ্ড

ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়: মামলা করায় ছাত্রদল নেতার প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ

পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল দুই বন্ধু, সড়কে ঝরল প্রাণ

মাধবদীতে খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নরসিংদীতে ডাকাত দলের হামলায় নিহত ১, ৪ লাখ টাকার মালামাল লুট