হোম > সারা দেশ > নরসিংদী

 শিবপুরে সড়ক দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত আরেকজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার সামছু মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের গাঙপাড় (খলাপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটির চালকের পাশের সিটের যাত্রী ওয়াজকুরুনি ভূঁইয়া (৫০) ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় আহত হন নারী ও শিশুসহ মাইক্রোবাসটির আরও সাত যাত্রী। 

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার বলেন, দুর্ঘটনায় এক যাত্রী নিহতের পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তির মৃত্যু খবর নিশ্চিত হয়েছি আমরা। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অন্য আহতরা এখনো চিকিৎসাধীন। এ ছাড়া ঘটনাস্থলে নিহত ওয়াজকুরুনি ভূঁইয়ার লাশ তাঁর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী

দুই হাত নেই, তবু পা দিয়ে লিখে আলো ছড়াচ্ছেন নরসিংদীর ‘দুখু মিয়া’