হোম > সারা দেশ > নরসিংদী

ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া হলো না মায়ের, চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে গেল প্রাণ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর মডেল থানা। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার পথে চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে সুমাইয়া আক্তার (২৪) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। আজ সোমবার সকালে সদর উপজেলার মদনগঞ্জ-নরসিংদী সড়কের মদনগঞ্জ ৬ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া মাধবদীর সেকেরচর এলাকার সাইদুর রহমান সানির স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে রওনা হন। মদনগঞ্জ সড়কের ৬ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেলের পেছনের চাকার সঙ্গে সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি নিচে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরিবারের অভিযোগ না থাকায় লিখিত দিয়ে লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গ থেকে বাড়ি নিয়ে যান স্বজনেরা।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান সতর্কতামূলক বলেন, চলন্ত মোটরসাইকেলে ওড়না, শাড়ির আঁচল বা ঢিলেঢালা পোশাক অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির কারণ হতে পারে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লিখিত দিয়ে লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গ থেকে বাড়ি নিয়ে গেছেন স্বজনেরা।

নরসিংদীর ৫টি আসন: আ.লীগের ভোটে নজর সবার

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, তুচ্ছ বিরোধে পরিকল্পিত হামলার অভিযোগ

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোরের মৃত্যু

নরসিংদী-২: ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জামায়াতের

নরসিংদীতে মধ্যরাতে গ্যারেজে আগুনে ঘুমন্ত কর্মচারীর মৃত্যু, সন্দেহ হত্যাকাণ্ড

নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল পুনর্নির্মাণের কাজ শুরু

‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’ তোরণ গুঁড়িয়ে দিল সওজ, প্রশস্ত হবে সড়ক

নরসিংদী-৩: খেলাফত মজলিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

মৌলভীবাজারের মতো নরসিংদীতেও অবরুদ্ধ জামায়াত প্রার্থী, প্রত্যাহার করেননি মনোনয়নপত্র