হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে জুলাই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নরসিংদী সংবাদদাতা

জুলাই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর মাধবদী উপজেলার নূরালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জুলাই হত্যা মামলার আসামি আরিফ হোসেনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় নূরালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাধবদী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নূরালাপুর ইউনিয়নের বাসিন্দা নাছির উদ্দিন ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আরিফ হোসেন তাঁর মামা, মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিকের প্রভাব বলয়ে থেকে এলাকায় প্রভাব বিস্তার করেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তাঁর মামার প্রভাব খাটিয়ে। তিনি কোনো নির্বাচিত এমপি না। তিনি স্বৈরাচার আমলের চেয়ারম্যান।

জুলাই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

তিনি আরিফ হোসেনকে উদ্দেশ্য করে আরও বলেন, জুলাই আন্দোলনের সময় আরিফ হোসেন প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি চালানোর ঘটনায় জড়িত ছিলেন। ওই ঘটনায় মাধবদীতে শাওন ও সুমন নামে দুই ছাত্রনেতা নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি হলেও আরিফ হোসেন প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, সরকার তাঁকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করলেও পরে আদালতের নির্দেশে তিনি আবার দায়িত্বে ফিরেছেন। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মানববন্ধন ও সংবাদ সম্মেলন থেকে এলাকাবাসী আরিফ হোসেনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি ও মাদকসেবীকে কারাদণ্ড

ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়: মামলা করায় ছাত্রদল নেতার প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ

পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল দুই বন্ধু, সড়কে ঝরল প্রাণ

মাধবদীতে খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নরসিংদীতে ডাকাত দলের হামলায় নিহত ১, ৪ লাখ টাকার মালামাল লুট

নরসিংদীতে ডাকাত দলের হামলায় নিহত ১, ৪ লাখ টাকার মালামাল লুট

৩ মাসের শিশুর পা মুচড়ে নির্যাতন: প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

রায়পুরায় পানিতে ডুবে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ৬টি

লটকনে বদলে যাচ্ছে নরসিংদীর কৃষি অর্থনীতি

রায়পুরায় পানিতে ডুবে চার শিক্ষার্থীর মৃত্যু, আহত ২