হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

লোকালয়ে শিয়ালের হানা, নারী-শিশুসহ আহত ১৫

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি গ্রামে আকস্মিক শিয়ালের আক্রমণে নারী, শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের দ্রুত উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের সবাইকে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আহতদের মধ্যে সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, লিটন, শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম মিনহাজ, আব্দুল হাই, এক প্রবীণ নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ মোট ১৫ জনের পরিচয় পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হঠাৎই কয়েকটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় তারা বিভিন্ন বাড়ি ও সড়কের পথচারীদের ওপর চড়াও হয় এবং যাকে সামনে পায় তাকেই কামড়ে জখম করে। এ ঘটনায় পুরো এলাকায় মুহূর্তেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত দেলোয়ার হোসেন বলেন, ‘আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে আমার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।’

আরেক আহত লিটন জানান, শিয়ালগুলো অত্যন্ত হিংস্র আচরণ করছিল। একজনকে কামড়ে দৌড়ে গিয়ে আবার অন্যজনের ওপর হামলা চালাচ্ছিল। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই ছোটাছুটি শুরু করেন।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব জানান, শিয়ালের কামড়ে আহতরা হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিয়েছেন। তাঁদের সবাইকে র‌্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি ওই এলাকায় শিয়ালের উপদ্রব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। বন্য প্রাণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত: বিয়ের প্রস্তুতি চলছিল ফাহিমের, বাড়ি করছিলেন আপন

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাশুর গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত, সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা

সারা জীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী, আদালতে হাজিরা শেষে আইভী

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, পথচারী নিহত

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

তালাবদ্ধ ঘরে পড়ে ছিল গার্মেন্টস কর্মীর মরদেহ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

গ্যাসসংকটে নারায়ণগঞ্জে ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন, কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা