হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পাওনা টাকা চাওয়ায় সোনারগাঁয়ে ঠিকাদারকে ছুরিকাঘাত, ৩ দিন পর মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভবনের ঠিকাদারি কাজের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নুরুউদ্দিন হাওলাদার নামে এক ঠিকাদারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার তিন দিন পর আজ রোববার তাঁর মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুউদ্দিন ভোলা জেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির নির্মাণকাজের ঠিকাদারি করেছিলেন নুরুউদ্দিন। কাজ অনেকখানি শেষ হলেও পাওনা টাকা পরিশোধ করা হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার বিকেলে আব্দুর রব ও তাঁর দুই ছেলে হৃদয় ও শুভ মোটরসাইকেলে করে নুরুউদ্দিনের বাড়ির সামনে যান। এ সময় তাঁরা ভবনের বাকি কাজ শেষ করে দেওয়ার জন্য চাপ দেন। নুরুউদ্দিন পাওনা টাকা পরিশোধের কথা বললে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হৃদয় ধারালো অস্ত্র দিয়ে নুরুউদ্দিনকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় লোকজন আহত নুরুউদ্দিনকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৫

দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে আরও চারটি ইউনিয়নের একাংশ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’