হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বুড়িগঙ্গায় মাদ্রাসাছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে রুমা (২২) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় ফতুল্লা পাগলা কোস্টগার্ড জেটিসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণী ফতুল্লার ধর্মগঞ্জ মাওলা বাজার এলাকার আনিস মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। গতকাল সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন তাঁর বাবা।

বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা নৌ পুলিশের ডিউটি অফিসার মনির হোসেন। তিনি বলেন, ‘দুপুরে লাশ উদ্ধার করার পর বিকেলে আনিস মিয়া এসে মেয়েটি তাঁর কন্যা বলে দাবি করেন। পরে তাঁর হাতে ও গালের তিল শনাক্ত করে পরিচয় নিশ্চিত করা হয়। মরদেহ উদ্ধারকালে ও সুরতহাল প্রতিবেদনে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ওই তরুণীর বাবা আনিস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় হঠাৎ বাসা থেকে বেরিয়ে আমার মেয়ে নিখোঁজ হয়। সারা রাত মাইকিং ও খোঁজাখুঁজি করে তাকে পাইনি। আজ সকালে ফতুল্লা থানায় নিখোঁজ ডায়েরি করি। দুপুরে পাগলায় এক মেয়ের লাশ পাওয়া গেছে শুনে থানায় খোঁজ নেই। পরে ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করি। আমার মেয়ের হাতে দাগ ও গালে তিল দেখে নিশ্চিত হই।’

বিবস্ত্র অবস্থায় লাশ উদ্ধারের প্রসঙ্গে আনিস মিয়া বলেন, ‘আমি জানি না কেন এমন হলো। কেউ নিয়ে মেরে ফেলেছে, নাকি অন্য কিছু করেছে—সেটা বলতে পারছি না। আমি কারও ওপর অভিযোগ রাখতে চাই না। আমি বিনা ময়নাতদন্তে লাশ চেয়ে আবেদন করেছি। আমি কোনো মামলা-মোকদ্দমায় যেতে চাই না।’

একই বিষয়ে নৌ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সুরতহাল রিপোর্টে গায়ে কোনো আঘাতের চিহ্ন বা ধর্ষণের আলামত পাইনি। তারপরও বিবস্ত্র মরদেহ উদ্ধারের বিষয়ে মেয়েটির বাবাকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি। কিন্তু তিনি বিনা অভিযোগে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চান। মূলত মেয়েটি মানসিক ভারসাম্যহীন বিধায় আর কোনো জটিলতায় যেতে চাচ্ছেন না বাবা।’

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতা-কর্মীদের ভিড়

গ্যাসের অবৈধ সংযোগ: ফতুল্লার ঘরে ঘরে ‘মৃত্যুকূপ’

বাবার তিন ঘণ্টা পর প্রাণ গেল এক ছেলের, বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: স্বামী-সন্তানদের পর চলে গেলেন সালমাও, পরিবারের কেউই বেঁচে রইল না

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

‘গ্যাস সিলিন্ডারে লিকেজ’ থেকে জেরা মেঘনাঘাটে আগুন

নারায়ণগঞ্জে বাসায় বিস্ফোরণ: বাবা ও তিন সন্তানের মৃত্যু, মায়ের অবস্থাও আশঙ্কাজনক

সোনারগাঁয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ভূমি কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জে বাসায় বিস্ফোরণ: বাবা ও মেয়ের পর এবার ছেলের মৃত্যু